নারী আইপিএলের চতুর্থ আসর শুরু আগামী বছরের জানুয়ারিতে। এই লিগের নিলামে নাম দিয়েছিলেন বাংলাদেশের তিন ক্রিকেটার— মারুফা আক্তার, স্বর্ণা আক্তার ও রাবেয়া খান। বৃহস্পতিবার দিল্লিতে অনুষ্ঠিত নিলামে অবিক্রিত থেকেছেন তারা।
নারী আইপিএল
মেয়েদের আইপিএলের তৃতীয় আসরে চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। গতকাল শনিবার (১৫ মার্চ) মুম্বাইয়ের ব্রাবোন স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। ২০২৩ সালে প্রথম আসরেও দিল্লিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বাই।
বাংলাদেশের কোনো ক্রিকেটার ডাক পায়নি ভারতে অনুষ্ঠিতব্য নারী প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) নিলামে। সোমবার মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছে ডব্লিউপিএলের মেগা নিলাম। এদিন সেখানে জাহানারা আলম, সালমা খাতুন, স্বর্ণা আক্তারের নাম উঠলেও আগ্রহ প্রকাশ করেনি কোনো দল।
আজ সোমবার ভারতীয় ক্রিকেটে শুরু হচ্ছে নতুন অধ্যায়। প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া নারীদের প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) নিলাম শুরু হতে বাংলাদেশ সময় তিনটায়।
বহুল কাঙ্ক্ষিত ওমেন্স প্রিমিয়ার লিগের (নারী আইপিএল) নিলাম হবে আগামী ১৩ ফেব্রুয়ারি। আর টুর্নামেন্ট শুরু হবে ৪ মার্চ। আর ২৬ মার্চ ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এই টুর্নামেন্ট।